যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক: বিবিসি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। বাংলাদেশ সময় আজ সোমবার সন্ধ্যায় বিবিসি এ খবর জানিয়েছে।আগের দফায় লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেলেও এবার বিনাপ্রতিদ্বন্দিতায় যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

এর আগে, রোববার সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।পেনি মরড্যান্ট প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও সোমবার প্রার্থিতা প্রত্যাহার করেন।

নির্বাচনে প্রয়োজনীয় ১০০ কনজারভেটিভ পার্টি মেম্বারের সমর্থন আদায় করতে সক্ষম হননি। ফলে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন ঋষি সুনাক।