দৌলতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

উপজেলা প্রতিনিধি দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন আহমেদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.খাদিমুল ইসলাম নিজে হাত ধুয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে অবহিত করেন।