সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
শনিবার থেকে বাজারে মিলবে ইলিশ
মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- টানা ২২ দিনের অপেক্ষা শেষে শুক্রবার মধ্যরাত ১২টায় উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। শনিবার থেকে বাজারে দেখা মিলবে মাছের রাজা ইলিশের।
এদিকে ইলিশের অপেক্ষার প্রহর শেষ হওয়া উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে সাগর ও নদীতে নামতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।
মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মিলে’ স্লোগানে গত ৬ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদীগুলোতে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়।
সেই নিষেধাজ্ঞা চলে ২৮ অক্টোবর পর্যন্ত।গত কয়েক বছরে দেশের সর্বত্র নির্দিষ্ট সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার সুফল মিলেছে ইলিশের উৎপাদনে। নিষেধাজ্ঞার বাইরের সময়ে ইলিশ আহরণ বেড়ে যাওয়ায় জেলেদের পাশাপাশি লাভবান হচ্ছে সাধারণ ক্রেতারাও।
Tag :



























