Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়ার খোকসায় ভেজাল গুড় কারখানায় অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি:- কুষ্টিয়ার খোকসায় মেসার্স দিলীপ ট্রেডার্স-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও তৈরির উপকরণ জব্দ করেছে র‍্যাব।

এসময় ভ্রাম্যমাণ আদালত ওই কারখানার ম্যানেজার উজ্জ্বল বিশ্বাসকে ৬ মাসের কারাদণ্ড ও জয়নাল আবেদীন নামের একজন ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।রোববার দুপুর ১২টার দিকে র‍্যাবের এ অভিযান পরিচালিত হয়। এতে র‍্যাব কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান নেতৃত্ব দেন।

বিচারক খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন হোসেন বলেন, বারবার এই কারখানায় অভিযান করা হলেও আইনে ক্ষমতা না দেয়া থাকায় কারখানাটি বন্ধ করতে পারছেন না তারা।

তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানে দেখা গেছে, মেসার্স দিলীপ ট্রেডার্স-এ রঙ, আটা, গুড়, চিনিসহ বিভিন্ন কেমিকেল মিশিয়ে ভেজাল গুড় তৈরি হচ্ছিল। এসময় ২০০ বস্তা চিনি, ৮০ কোলা গুড় জব্দ করা হয়।

আর ৩৮০ টিন ভেজাল গুড় ও রঙ সহ অন্য উপকরণ কেরোসিন ঢেলে নষ্ট করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:07 pm, Sunday, 27 November 2022
31 Time View