Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

গাংনীতে বিএনপির ১১ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা, গ্রেপ্তার ১

মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও সহযোগি সংগঠনের ১১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওই মামলায় পৌর যুবদলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র সাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান,মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরণ ও তিনটি বোমা উদ্ধারের ঘটনায় শাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ৩২ তাং ২৯/১১/২২ ইং।

মামলার আসামিদের মধ্যে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও তার ভাই জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, পৌর যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক বিপ্লব হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, বানিয়াপুকুর গ্রামের কামরুল ইসলাম, ছাত্রনেতা চৌগাছা গ্রামের ইমন আহমেদ, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, থানাপাড়ার কাজল আলী ও মহিলা কলেজ পাড়ার সুমন ওরফে এ্যাডাম রয়েছেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি করেন তিনি।সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মৎস্য খামারের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে। বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিএনপিকে দায়ী করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Tuesday, 29 November 2022
55 Time View