দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গোলাম রসুলসহ বিভিন্ন মামলায় ১১জন’কে আটক করেছে পুলিশ।

ডাকাত সর্দারসহ ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামী

পুলিশ সূত্রে জানাযায়, রবিবার রাতে দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিস্ফোরক, মাদক সহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ডাকাত দলের সর্দ্দার গোলাম রসুল (৫৫)কে গাছের দিয়াড় এলাকা থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড শর্ট গানের কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা মৃত পটল মন্ডল এর ছেলে গোলাম রসুল (৫৫), মোক্তার এর ছেলে বিতান (৪৮), মনিরুল ইসলাম এর ছেলে মাসুদুজ্জামান ছোটন (২৭), লেবু মোল্লার ছেলে মোখলেসুর রহমান (৫২), আনারুল এর ছেলে মোশাররফ হোসেন (৪৫), ইয়াকুব আলী’র ছেলে মুসা মন্ডল (৪৫), বায়েজ মন্ডল এর ছেলে রাকিবুল ইসলাম বশির (৩২), নজরুল এর ছেলে নাজমুল (২৪), আফজাল এর ছেলে বশিকুল ইসলাম (৩২), আতর আলী’র ছেলে কবিরুল ইসলাম (৪৫), তাজ উদ্দিন এর স্ত্রী হীরা খাতুন (৩৮)। এবিষয়ে (ওসি) মজিবুর রহমান জানান, দৌলতপুর থানা পুলিশ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, জঙ্গি, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। আজ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।