Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে মা ও মেয়েকে মারধরের পর কোলের সন্তানকে ছুড়ে ফেলার অভিযোগ

সজীব ঝিনাইদহ:– ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেঁদে পল্লীতে ঘরের মিটার ভাঙাকে কেন্দ্র করে মা-মেয়েকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় কোলে থাকা ৩ বছরের শিশুকেও মাটিতে ছুড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাশিপুরের রঙমালা বেগম (৬০), তার দুই মেয়ে মৌসুমী পারভীন (২৮) ও শাবনুর খাতুন (২৫)। এরমধ্যে মৌসুমী পারভীনের ডান হাত ও ডান পায়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

বৃদ্ধা রঙমালা বেগম জানান, তাদের বাড়ির মিটার ভাঙার ঘটনায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসায় প্রতিপক্ষ রাসেল, ফয়সাল, আলমগীর, রাজাসহ কয়েকজন বুধবার সকালে বাড়িতে আসে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তার মেয়ে মৌসুমী প্রতিবাদ করলে লাঠি দিয়ে মারধর করতে থাকে তারা। এ সময় ঠেকাতে গেলে তাকে মারধর করা হয় এবং কোলে থাকা ৩ বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেলে দেয়া হয়।

আহত মৌসুমী পারভীন জানান ডেইলি বাংলাদেশ টুডে ডটকম, গতকাল রাতে তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলা হয়। এরপর তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ আসায় অভিযুক্তরা ক্ষীপ্ত হয়ে বুধবার সকালে বাড়িতে গিয়ে মারধর করে। এ সময় তার কোলে থাকা শিশুকে ছুড়ে মাটিতে ফেলে দেয়।

এদিকে অভিযুক্ত রাসেল আহমেদ মারধরের বিষয় অস্বীকার করে জানান, তারা নিজেরা নিজেদের মিটার ভেঙে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।কালীগঞ্জ থানার এসআই সেকেন্দার আবু জাফর জানান, গতকাল রাতে মিটার ভাঙাকে কেন্দ্র করে মারধরের বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:22 pm, Thursday, 29 December 2022
42 Time View