Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুষ্টিয়ায় অস্ত্রসহ ২ যুবক আটক

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- খোকসায় প্রশান্ত শিকদার নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মিকরে তাঁর মোটরসাইকেল ছিনতাইকালে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

গতকাল বুধবার রাতে উপজেলার জানিপুর ইউনিয়নের নাগড়পাড়া চরের শিব মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আটকদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।আটক দুই যুবক হলেন-খোকসার গোপগ্রাম ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হাসান (২৮) ও একই ইউনিয়নের বড়ইচারা গ্রামের সজিব মোল্লা (৩০)।ভুক্তভোগী প্রশান্ত শিকদার জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিব মন্দির থেকে ফেরার সময় ৫/৬ জন ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

স্থানীয়রা এ সময় দুজনকে ধরলেও বাকিরা পালিয়ে যান। আটক দুজনের শরীরে তল্লাশি করে কোমরে গোঁজা একটি দেশি তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। পরে গণপিটুনি দিয়ে দুজনকে খোকসা থানার পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘মোটরসাইকেল ছিনতাইয়ের সময় অস্ত্রসহ দুজনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। আটকদের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা গেছে আটক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । আটক দুজনের মধ্যে হাসানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:21 am, Friday, 24 February 2023
28 Time View