Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকের জমি দখলের লক্ষে হামলা চালিয়ে জমিতে ঘেরা থাকা বাশের খুটি ও প্লাষ্টিকের নেটের বেড়া ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মতলেব মোল্লা ও তার স্ত্রীর বিরুদ্ধে।

গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গতকাল ২জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু।অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত ছিপার উদ্দিন মোল্লার ছেলে মো. মতলেব মোল্লা ও তার স্ত্রী মোছা. সামসুন্নাহার ।ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু জানান- ডাংমড়কা মৌজায় আরএস ২৮২/১ খতিয়ানে, আরএস ২৪০ দাগে, ২৮ শতক জমি আমার বাবা মৃত ইনছান আলী রেকর্ড মূলে মালিক এবং আমি পৈত্রিক সূত্রে ওয়ারিশ মূলে মালিক। পরবর্তীতে আমি উক্ত জমি নাম পত্তন করিয়া খাজনা পত্র পরিশোধ করিয়া ১৪ শতক জমি অন্যত্রে বিক্রয় করি এবং বাকি ১৪ শতক জমি বাঁশ খুটি দিয়া প্লাষ্টিকের নেটের বেড়া দিয়া ঘিরে নিজ দখলে রাখিয়াছি। এমতাবস্থায় আমার জমির আসে পাশে বিবাদীদেরকোন জমি না থাকা স্বত্ত্বেও ইং ০৫/০৩/২০২৩ তাং বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময়বিবাদীদ্বয় অহেতুক ভাবে আমার জমির ভিতর তাহারা জমি পাবে দাবি করিয়া আমার জমির বাশখুটি ও প্লাষ্টিকের নেটের বেড়া ভাঙ্গিয়া অনুমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার ক্ষতি সাধনকরে। পরবর্তীতে আমি বিবাদীদের আমার বেড়া ভাঙ্গার কারন জিজ্ঞাসাবাদ করিতে গেলে বিবাদীরা আমাকে অকথ্য অশালিন ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দিয়া মারতে কাটতে যায়। এব্যাপারে জমি দখলের চেষ্টা কারী মতলেব মোল্লার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন,গতকাল সন্ধ্যায় জমি দখলের চেষ্টাসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়ে সকালে সংশ্লিষ্ট বিট অফিসার তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলীমুজ্জামান-কে তদন্তের জন্য পাঠিয়েছি, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:00 am, Tuesday, 7 March 2023
43 Time View