Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে আজ থেকে শুরু হলো আম সংগ্রহ

রাজশাহী :-রাজশাহীতে আজ (৪ মে) সকাল থেকে শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ। এতে বৈশাখের মাঝামাঝিতেই বাজারে আসতে শুরু করেছে কয়েকটি গুটি জাতের আম। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহীর আম চাষিরা গুটি জাতের আম গাছ থেকে পাড়া শুরু করেছেন। পরে সেগুলো হাটে তুলছেন।

জানা গেছে, প্রথম দিন ৮০০ থেকে ২০০০ হাজার টাকা দরে প্রতি মন আম কেনাবেচা হচ্ছে। চাষিরা বলছেন, যেসব গাছের আম অপরিপক্ব সেগুলো বাদে পাকা আমগুলো বাজারে নেয়া হচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে বাজারে আরও বিভিন্ন জাতের আম তোলা হবে।

রাজশাহী জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ মে থেকে পাড়া হবে গুটি আম, ১৫ মে গোপালভোগ, ২০ মে রানিপছন্দ ও লক্ষণভোগ, ২৫ মে হিমসাগর বা খিরসাপাত, ৬ জুন ল্যাংড়া, ১০ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ১০ জুলাই আশ্বিনা, বারি আম-৪ ও গৌড়মতি এবং ২০ আগস্ট ইলামতি ও কাটিমন আম নামানো যাবে।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সারাদেশের মানুষ যাতে পরিপক্ব ও বিষমুক্ত আম পেতে পারেন সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য বিভিন্ন উপজেলায় নিয়মিত মনিটরিং করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেন জানান, জেলায় এ বছর ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যার মধ্যে বাঘায় চাষাবাদ হয়েছে ৮ হাজার ৫৭০ মেট্রিক টন। পুরো জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। এছাড়া আমের বেচাকেনা হবে প্রায় দেড় হাজার কোটি টাকার। গত বছর বাঘা উপজেলা থেকে আম রফতানি হয়েছে ৩৭ হাজার মেট্রিক টন। এ বছর ২০০ মেট্রিক টন আম রফতানির প্রত্যাশা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:27 pm, Thursday, 4 May 2023
84 Time View