Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পুতিনের সঙ্গে ‘বিশেষ সম্পর্কের’ সাফাই এরদোগানের

অনলাইন ডেস্ক:-রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদারে আঙ্কারার ওপর চাপ বাড়লেও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের একটি ‘বিশেষ’ এবং ক্রমবর্ধমান সম্পর্ক রয়েছে। 

সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা বলেছেন। আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে গড়ানো প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি এ কথা বলেছেন।

এরদোগান বলেন, ‘পশ্চিমারা যেভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেভাবে নিষেধাজ্ঞা আরোপের মতো অবস্থায় আমরা নেই। পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা মানতে আমরা বাধ্য নই।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি শক্তিশালী দেশ। রাশিয়ার সঙ্গে আমাদের একটি ইতিবাচক সম্পর্ক রয়েছে। সম্ভব সব ক্ষেত্রে রাশিয়া ও তুরস্কের পরস্পরকে প্রয়োজন।’

গত রোববার তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে নিয়মানুযায়ী সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ২৮ মে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় ধাপে গড়ানো ভোটে এগিয়ে আছেন এরদোগান। পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার সঙ্গে কূটনীতিসহ পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়ে তিনি ও তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলুর ভিন্ন অবস্থান রয়েছে। পশ্চিমাদের সঙ্গে চলা টানাপোড়েনের সম্পর্ক মেরামতের ঘোষণা দিয়েছেন কিলিচদারওলু।

প্রথমবারের মতো এরদোগানের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা কিলিচদারওলু বলেন, পুতিনের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত পছন্দ থেকে গড়ে তোলা সম্পর্কের অনুকরণ তিনি করবেন না, এর পরিবর্তে মস্কোর সঙ্গে রাষ্ট্র-নির্ধারিত সম্পর্ক গড়ে তুলবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:56 pm, Saturday, 20 May 2023
19 Time View