Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

রাশিয়াকে নতুন প্রস্তাব দিলেন চেচেন নেতা কাদিরভ

অনলাইন ডেস্ক:- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ এবার মস্কোকে নতুন প্রস্তাব দিয়েছেন।

রুশ ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ মোকাবিলা করার জন্য ইউক্রেন সীমান্তের বেলগোরোড অঞ্চলে তার সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

তিনি বলেন, সামগ্রিকভাবে ব্যাটালিয়ন ও রেজিমেন্ট এবং সামরিক কাঠামোতে চেচেন যোদ্ধার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। কাদিরভ বলেছেন, তারা এখন আদেশের জন্য অপেক্ষা করছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার কাদিরভ একটি টেলিগ্রাম পোস্টে বলেছেন, আমি আপনাকে (রুশ প্রশাসন) মনে করিয়ে দিতে চাই যে, বেলগোরোড অঞ্চলে আক্রমণকারী সন্ত্রাসীদের চেচেন ইউনিটের বাহিনী মোকাবিলা করতে পারে।তিনি বলেন, সামগ্রিকভাবে ব্যাটালিয়ন ও রেজিমেন্ট এবং সামরিক কাঠামোতে চেচেন যোদ্ধার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। কাদিরভ বলেছেন, তারা এখন আদেশের জন্য অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিম রাশিয়ার প্রদেশ বেলগোরোডে সাম্প্রতিক সপ্তাহগুলিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বেলগোরোডের গভর্নর রোববার পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন যে, রুশ ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলি ইউক্রেনীয় কমান্ডের অধীনে সেখানে চাপ বাড়ানোর চেষ্টা করছে।এ ছাড়া রাশিয়ান স্বেচ্ছাসেবক কর্পস এবং ফ্রিডম ফর রাশিয়া লিজিয়ন নামের গ্রুপগুলিও বেলগোরোডে রুশ সৈন্যদের বন্দী করেছে বলে দাবি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:19 pm, Monday, 5 June 2023
19 Time View