Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য সরবরাহের দায়ে কোম্পানিকে জরিমানা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত দাম ও মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য বিক্রির দায়ে চেরিশ কোম্পানি ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ গান্না রোড কৃষি অফিসের পাশে ডিপোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম।

জানা গেছে, ওই ডিপো কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ মাছ ও পশু খাদ্য বিক্রি করে আসছে। তারা বস্তার গায়ে থাকা তারিখ ও মূল্য পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমত সিল বসিয়ে চাষিদের কাছে বিক্রি করে। অভিযানে এ অভিযোগের সত্যতা পান ম্যাজিস্ট্রেট। এ সময় ডিপো থেকে লেটার সিল ও তারপিন উদ্ধার করা হয়। পরে চেরিশ কোম্পানির ডিপো ইনচার্জ প্রশান্ত কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কালীগঞ্জ থানার এসআই ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, বস্তার গায়ের মেয়াদ ও মূল্য পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমত সিল বসিয়ে চাষিদের কাছে বিক্রি করে আসছিল, এমন অপরাধের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Thursday, 22 June 2023
46 Time View