Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২০টি গোখরা সাপের বাচ্চা মিললো শোবার ঘরে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :- ঝিনাইদহের শৈলকুপার চায়ের দোকানদার মুকুল হোসেনের শোবার ঘর থেকে মিললো গোখরা সাপের ২০টি জ্যান্ত বাচ্চা। সোমবার (৩ জুলাই) সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুঁড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয়।

এলাকাবাসী চঞ্চল মাহমুদ জানান, খবর পেয়ে মুকুল হোসেনর বাড়িতে যাই। গিয়ে দেখি মুকুলের টিন দিয়ে বানানো ও মেঝে মাটি দিয়ে তৈরি ঘর খনন চলছে। আর একে একে বের হচ্ছে জ্যান্ত সব সাপের বাচ্চা।

চা দোকানি মুকুল হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে মাঝে মাঝে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পায়। এখানে সেখানে কিল-বিল করে বেড়ায়। আবার খুব দ্রুতই কোথায় যেনো হারিয়ে যায়। পরপর কয়েকবার এমন ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর আজ সকালে থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুঁড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। তারপর শেষ পর্যন্ত ২০টি জ্যান্ত বাচ্চা পাওয়া যায়। তবে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এগুলোকে একটি প্লাস্টিকের বয়মে ভরে রাখা হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:46 pm, Monday, 3 July 2023
58 Time View