Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ন্যাটোয় যোগদানের প্রশ্নে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক, হুঁশিয়ারি এরদোগানের

অনলাইন ডেস্ক:- জোট ন্যাটোয় যোগদানের প্রশ্নে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক। এ হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্সের।

তিনি বলেন, সুইডেন শর্ত না পূরণ না করা পর্যন্ত ন্যাটোয় দেশটির অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানাবে আঙ্কারা। এরদোগান জানান, সন্ত্রাসীদের সহায়তা বন্ধে যে শর্ত দেয়া হয়েছিল, তা এখনও পূরণ করেনি সুইডেন। কোরআন পোড়ানো ইস্যুতে দেশটিতে উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট।

রাশিয়া সামরিক অভিযান শুরু করলে; মস্কোর দুই প্রতিবেশী ফিনল্যান্ড এবং সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে। শুরু থেকেই, সুইডেনের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক।

এরদোগান সরকারের অভিযোগ, কালো তালিকাভুক্ত পিকেকে বিদ্রোহীদের সহায়তা করে স্টকহোম। গতবছর আমরা যা বলেছি এখনও সেই নীতিতে অবিচল রয়েছি। আমরা চাই না বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে কোনো ন্যাটো সদস্য আশ্রয় দিক। আমাদের অবস্থান স্পষ্ট, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা পিছু হটবো না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:26 pm, Tuesday, 4 July 2023
28 Time View