Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সীমান্তে বিজিবি’র অভিযানে স্বর্ণের বার উদ্ধার দৌলতপুরে

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১২টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।

১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন নীচ পাড়া মাঠে বিজিবি অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার যার ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া স্বর্ণের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক পিএসসি’র নির্দেশনায় ও উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি’র পরিকল্পনা ও তত্ত্বাবধানে রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৭ সীমান্ত পিলার হতে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নীচপাড়া মাঠ সীমান্ত এলাকায় অভিযান চালায়।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এক স্বর্ণ চোরাচালানকারী সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাইকেলটি জব্দ ও তল্লাশি করে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের উদ্ধার ১২টি স্বর্ণের বার (২৪টি খণ্ড) উদ্ধার করে।উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৮৩ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করে দৌলতপুর থানায় সাধারণ ডাইরি এবং উদ্ধার করা স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:19 pm, Thursday, 13 July 2023
19 Time View