দৌলতপুরে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২৩, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুমিুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম।প্রস্তুতি সভায় উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা। এসময় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী, আবু আফফান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, টিপু নেওয়াজ প্রমুখ। প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।