দৌলতপুরে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩-২৪ রাজস্ব বাজেটে এর সফল বাস্তবায়নে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন ৭৫ কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আ:কা:ম সরওয়ার জাহান (বাদশা) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। মৎস্য অবমুক্ত করণ উপলক্ষে সংসদ সদস্য আজ সকালে ১১টাই হিসনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, জেলা মৎস্য অফিসার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমদ সহ আওয়ামী লীগ নেতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে একটি সুস্থ্য জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ্য জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আমাদের আমিষের চাহিদার সিংহভাগই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মৎস্য চাষের বিকল্প নেই। সংসদ সদস্য আরও বলেন, বাংলাদেশ নদ-নদী, খাল-বিল ও পুকুর জলাশয়ের দেশ।

এ সকল পুকুর-জলাশয় ফেলে না রেখে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ করলে তা জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।