Jashore , Tuesday, 10 November 2026

ডিবিপ্রধান এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না

অনলাইন ডেস্ক:- ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচিত রমনা জোনের এডিসি হারুন ইস্যুতে বক্তব্য দিয়েছিলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

তার ওই বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তিনি এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এর আগে এদিন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, শনিবার সন্ধ্যায় বারডেম হাসপাতালে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকই প্রথমে এডিসি হারুন অর রশীদের ওপর হামলা করেছিলেন।

এটাও তদন্ত হওয়া উচিত।এ বক্তব্যর বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হারুন এই তথ্য কোথায় পেয়েছেন, সেটা হারুন বলতে পারবে।তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে, এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে; আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি।

তারপরে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতটুকু দোষ, সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে।গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমি সানজিদার সঙ্গে কথা বলিনি। সানজিদা এ ধরনের স্টেটমেন্ট দিয়ে (গণমাধ্যমকে) ঠিক করেনি। কারণ কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে স্টেটমেন্ট দিতে পারে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:41 pm, Wednesday, 13 September 2023
16 Time View