সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও দু’জন। পুলিশের ধারণা, অতিরিক্ত মদপানে মারা গেছে তারা। শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার কলেজ রোড এলাকার একটি চার তলা বাসায় এ ঘটনা ঘটে।
কেয়ারটেকারের দাবি, হঠাৎ চিৎকার শুনে ফ্ল্যাটে যান তিনি। ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন শহরের উকিলপাড়ার সাগরিকা নামে এক নারীর মরদেহ। গুরুতর অবস্থায় সাগরিকার বান্ধবী, তার মা ও মামাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
চলতি মাসেই মেয়ে ও ভাইকে নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন সাবিনা ইয়াসমীন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, কক্ষে মদের বোতল মিলেছে।
Tag :



























