কনস্টেবলের গুলিতে ওসি আহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- সিলেটের দক্ষিণ সুরমা থানার এক কনস্টেবলের শটগানের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার-সাতমাইল এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে প্রথমে ইটে আঘাত হানে। এরপর তা ওসির হাতে এসে লাগে।

এতে তিনি আহত হন।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সোহেল রেজা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এটা বড় কিছু নয়। ওসি হাতে সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন।