ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান রূপপুর পৌঁছেছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা প্রতিনিধি:-পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার (৩ নভেম্বর) ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

পাকশি হাইওয়ে থানার অফিসার ইনর্চাস (ওসি) আশিষ কুমার সান্যাল জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালানের গাড়ি বহর ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আনার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর থেকে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছানো পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া, মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। জ্বালানির চলান প্রকল্প এলাকায় পৌঁছানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।