Jashore , Tuesday, 10 November 2026

আত্মহত্যার চেষ্টার খবরটি ‘মিথ্যা’ দাবি তানজিন তিশার

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশার আত্মহত্যা করার চেষ্টার খবরটিকে মিথ্যা বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান তিশা নিজেই। 

এর আগে এদিন সকালে কিছু গণমাধ্যম ‘তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা’ এমন সংবাদ প্রকাশ করে। তবে অবশেষে এ বিষয়ে অভিনেত্রী নিজেই মুখ খুললেন।

ফেসবুকের ওই পোস্টে তিশা লেখেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং হয়। এছাড়াও কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

আরও একটু বিষয় বলতে চাই জানিয়ে তিনি লেখেন, আমার বাবা গত দুইবছর আগে মারা যায়। এই বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোনো মানুষের জন্য জীবনেও নিবোনা।

তিনি আরও লেখেন, সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন (মিডিয়ার কিছু মানুষ, আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে বিশেষভাবে প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:57 pm, Thursday, 16 November 2023
47 Time View