মেট্রোরেল সরকারের উন্নয়নের একটি স্মারক: ঢাবি উপাচার্য

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের দাব জানিয়েছেন উপাচার্যসহ শিক্ষকরা। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড়ের ব্যবস্থা করা গেলে তাদের মধ্যে এই আধুনিক যানটি ব্যবহারে আগ্রহ আরও বাড়বে। ভাড়া ছাড়টি এমআরটি পাসের ক্ষেত্রে করা যায় কিনা সেটিও বিবেচনায় নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাবি উপাচার্য এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-কর্মকর্তা মেট্রোরেলে ভ্রমণ করেন। চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশন চালুর পর এই প্রথম সব শিক্ষকরা একসঙ্গে মেট্রোরেলে উঠলেন।

৪০ মিনিটেই উত্তরা উত্তর স্টেশনে পৌঁছে যান ঢাবি শিক্ষকরা। স্টেশন ঘুরে দেখেন তারা। এরপর একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখান থেকে আবার মেট্রোতে করেই রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে।

এ নিয়ে ঢাবি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, মেট্রোরেল সরকারের উন্নয়নের একটি স্মারক। এই যান ব্যবহারে অনেক সময় সাশ্রয় হবে। তবে আমাদের শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড় দেয়া সম্ভব হলে মেট্রোরেলের ব্যবহার আরও বাড়বে।

গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় স্টেশনটি চালুর পর থেকে মেট্রো ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে। কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত এসব শিক্ষার্থী।