Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সভাপতি-সাধারণ সম্পাদক দ্বন্দ্বে পূর্ণাঙ্গ কমিটি তৈরিতে ধীরগতি

তারেক খুলনা মহানগরী প্রতিনিধি:- সম্মেলনের নয় মাসেও চূড়ান্ত হয়নি খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি।

সভাপতি-সাধারণ সম্পাদকের দন্দ্ব, কমিটির জন্য দুই নেতা দুটি তালিকা দিয়েছেন। ফলে সম্মেলনের নয় মাসেও চূড়ান্ত হয়নি খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি। দুজন একমত না হওয়ায় পুর্ণাঙ্গ কমিটি তৈরির দায়িত্ব নিয়েছেন এখন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়- গেলো বছর। ঘোষণা হয়, জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। পরে পুরো কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে। তারপরই প্রকাশ্য হয়ে ওঠে তাদের বিরোধ।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, যারা প্রকৃত আমাদের দলের লোক না হাইব্রিড নেতা,এছাড়া মাদক, ভূমিদস্যু তারা দলে ঢুকতে চায়।

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, কেউ আমার নামে একথা প্রমাণ করতে পারবে না আমার প্রস্তাবিত কোন ব্যক্তির বিরুদ্ধে সর্বহারা কোন অভিযোগ আছে।এটা প্রতিপক্ষ এবং আমাকে পছন্দ করে না বলেই এমন কথা ছড়াচ্ছে।

পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সময় বেঁধে দেয়া হলে সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদা দুটি তালিকা নিয়ে কেন্দ্রে আসেন। পরে তাদের নিয়ে তিনদিন বৈঠক করেও মতবিরোধ দূর করতে পারেননি কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, আমরা তিনদিন তাদের সঙ্গে বসেছি কমিটি নিয়ে। তারা আমাদেরকে পঁচাত্তর জনের নাম দিয়ে গেছে। আরও পনের থেকে বিশটা নাম আছে। এগুলা যাচাই বাছাই করে সংশোধন করে একবারে নির্ভুল একটা তালিকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিব।

এদিকে, পুর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভ বাড়ছে নেতৃত্ব প্রত্যাশীদের মাঝে। তবে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা পড়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:11 am, Friday, 25 September 2020
59 Time View