Jashore , Tuesday, 10 November 2026

রিজভীকে খোঁজা হচ্ছে, পেলেই গ্রেপ্তার : ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক:- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, রিজভীকে শিগগির আইনের আওতায় আনা হবে।রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।

রিজভীকে উদ্দেশ করে ডিবিপ্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করে। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করে। উনি হুটহাট বের হয়ে প্রায়ই দেশবিরোধী কথা বলেন। এসব কথা রাষ্ট্রবিরোধী। তাকে খুঁজে পেলেই গ্রেপ্তার করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:31 pm, Sunday, 31 December 2023
13 Time View