Jashore , Tuesday, 10 November 2026

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার পাতড়াখোলা ও লক্ষীখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জল হোসেন (২৭)।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে খড় নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথিমধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ হয়ে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রাত ৯টার দিকে উজ্জল হোসেন তার নিজ বাড়ি থেকে ভাত খেয়ে লক্ষীখোলা গ্রামের একটি মৎস্য ঘেরে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় মৎস্য ঘেরে পানি দেওয়ার জন্য মোটর চালু করার সময় তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। শুক্রবার সকালে মোটরে জড়ানো অবস্থায় তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ দুটি ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধারসহ ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয় দুটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:56 pm, Friday, 19 January 2024
18 Time View