ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচন, জেলা পরিষদ, ৯টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন কমিশন সচিব জাহাংগীর আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩৩টি নির্বাচনের মধ্যে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

সিটি করপোরেশন, জেলা পরিষদ ও পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।