সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রাপ্তদের নাম জানানো হয়।

সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্তের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া হবে।

দলটির চূড়ান্ত প্রার্থী তালিকায় গণতন্ত্রী পার্টির একজন রয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ১৪ দলের অনুরোধে গণতন্ত্রী পার্টি থেকে কানন আরা বেগমকে (নোয়াখালী) বিবেচনা করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত এমপি হতে চেয়েছিলেন ১ হাজার ৫৪৯ নারী। প্রার্থী চূড়ান্ত করতে তাদের সঙ্গে আজ সকালে সাক্ষাৎকারে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রদানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে মনোনয়নপ্রত্যাশীরা গণভবনে প্রবেশ করতে থাকেন। দলটি সমর্থনে সংরক্ষিত এমপি হওয়ার সুযোগ পাচ্ছেন ৪৮ নারী।