৮ মিনিট পর পর চলবে মেট্রো রেল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

দুপুরে (১৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মেট্রো ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলতো। এখন সেটা বেড়ে ১৭৮ টি ট্রেন চলবে।

তিনি বলেন, মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। অর্থাৎ চলবে আট মিনিট পর পর। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়।

এম এন ছিদ্দিক বলেন, আর কিছুদিন পরেই রমজান শুরু হবে। যে মাসে আমরা কিছু কর্মসূচি দেব। কারণ তখন অফিস টাইম চেঞ্জ হয়ে যাবে।