Jashore , Tuesday, 10 November 2026

মৌলভীবাজারে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের রাজনগরে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীরা জানান, সিএনজি দুটির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামের দিকে যাচ্ছিল। পরে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে সিএনজি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই সিএনজি চালক রাজু মিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়। 

আহতরা হলেন, উপজেলার দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম ও তার দুই মেয়ে রিমা বেগম, পিমা বেগম এবং রকিব মিয়া। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:44 pm, Friday, 16 February 2024
14 Time View