Jashore , Tuesday, 10 November 2026

চিনির দাম কেজিতে বাড়লো ২০ টাকা

আবারও বাড়লো চিনির দাম। সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। সবশেষ প্যাকেটজাত চিনির কেজি প্রতি মূল্য ১৪০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

সংস্থাটি জানায়, করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির মিলগেটে নতুন বিক্রয়মূল্য হবে প্রতি কেজি ১৫০ টাকা। আর ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা।

এছাড়া প্যাকেটজাত এক কেজি চিনি মিলগেটে/করপোরেশনের সুপারশপে বিক্রি হবে ১৫৫ টাকায়। এছাড়া বিভিন্ন সুপারশপ, চিনিশিল্প ভবনের বেজমেন্ট ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, চিনির আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ দাম ঠিক করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:09 pm, Thursday, 22 February 2024
37 Time View