আরও ৭ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় ৭ প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার (১ মার্চ) এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। নতুন করে নিয়োগ পাওয়াদের মধ্যে ৪ জন সংরক্ষিত নারী আসনের এমপি।

শপথ নিতে যারা ডাক পেয়েছেন, তারা হলেন ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), ডা. রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন), শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫) এবং বেগম নাহিদ ইজাহার খান (সংরক্ষিত মহিলা আসন)।

এই সাতজনের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানতে চাইলে স্পষ্ট করেননি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।