সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
আবার বাড়লো এলপি গ্যাসের দাম
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। ৮ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা। রোববার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে।
নতুন দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। গত ২ জানুয়ারি ভোক্তা পর্যায়ে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
১২ কেজির এলপিজি বাসা-বাড়ির রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। টানা ৮ মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে এলপিজির দাম।
Tag :



























