Jashore , Tuesday, 10 November 2026

রূপগঞ্জে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে সড়কের নলপাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার মৃত হেকমত আলীর ছেলে। সে উপজেলার গাউছিয়া এলাকায় মোটর মেকানিকের ব্যবসা করতো।

এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাস্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, রাত ৯টার দিকে গাউছিয়া থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন হাসান। পথে নলাপাথর এলাকায় পৌঁছালে বাসের গেইটের সামনে থাকা হাসান বাস থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:42 pm, Wednesday, 13 March 2024
32 Time View