সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। এছাড়া ফানুস উড়ানো ও আতশবাজি ফুটানো যাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৭ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
সভায় বলা হয়, বর্ষবরণের অনুষ্ঠানে ইভটিজিং, ছিনতাইসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট ও গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ থাকবে।
মাদকের অপব্যবহার রোধে ব্যবস্থা নেয়াসহ মোট ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, নববর্ষ উদযাপন নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Tag :



























