Jashore , Tuesday, 10 November 2026

নাটোরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে স্কুল শিক্ষকের মৃত্যু

নাটোর:– জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে নাটোরের নলডাঙ্গায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম জিল্লুর রহমান (৪৮)। শনিবার (৩০ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহাদ আলী (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে জিল্লুর রহমান মাথায় প্রতিপক্ষের কোদালের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক রক্তাক্ত ও জখম হন। এ অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেকে স্থানান্তর করা হয়। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে উপজেলার চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত জিল্লুর রহমান নওগাঁর আত্রাই উপজেলার থল ওলমা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। আটক আহাদ আলী একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, চাঁদপুর গ্রামের রেজাউল, রহিদুল ও জিল্লুর রহমানের সাথে তাদের আপন চাচাতো ভাই আবেদ আলী, হামেদ ও সামাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে থামাতে গিয়ে প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা জিল্লুর রহমানের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন তিনি। তিনি আরও বলেন, ঘটনার সময় খবর পেয়ে  তাৎক্ষণিক ভাবে সেখানে পুলিশ পাঠানো হয় এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়।

উল্লেখ্য, নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই খোরশেদ হোসেন বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:01 pm, Saturday, 30 March 2024
22 Time View