দৌলতপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নববর্ষের কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ ওবায়দুল্লাহ।গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে দিবসটি যথাযথভাবে পালন করতে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয় সভায়।