Jashore , Tuesday, 10 November 2026

এফডিসিতে এখন বেশি কাজ হয় না, তাই আসা হয় না: আবুল হায়াত

এফডিসির ভেতর আজকাল বেশি কাজ হয় না। তাই সেখানে আসা হয় না। পরামর্শের জন্যও কেউ ডাকে না বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত। শুক্রবার (১৯ এপ্রিল) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে এ কথা জানান তিনি।

এফডিসিতে দিনশেষে সিনেমা হয় না এমন অভিযোগের বিষয়ে আবুল হায়াত বলেন, এটির পেছনে অনেক কারণ রয়েছে। নানারকম প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা রয়েছে। এই সবকিছুকে ভেঙে আগে সবাইকে এক জায়গায় আসতে হবে।

আবুল হায়াত আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশে যেমন গণতন্ত্র চাই, ঠিক তেমনি এখানেও চাই। এটির জন্যই সংগ্রাম করেছি।

নির্বাচনে বিজয়ীদের কাছে কী প্রত্যাশা করেন এমন প্রশ্নে বললেন, আমাদের অনেক প্রত্যাশা থাকে। সব প্রত্যাশাই যে পূরণ হবে, এমন কোনো কথা নেই। তবে কিছুটা পূরণ হলেই আমরা সন্তুষ্ট।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চালার কথা থাকলেও তা চলে সাড়ে ছয়টা পর্যন্ত।

২১ পদের বিপরীতে এ নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে মিশা-ডিপজল, অপরটির নেতৃত্বে মাহমুদ কলি-নিপুণ। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭১ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫০ জন।

এর আগে, জায়েদ-মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের সদস্যপদ বাতিল হয়েছিল। এরপর উচ্চ আদালতের নির্দেশে ১০৩ জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া ১৫৩ জন ভোটার এবার নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:44 pm, Friday, 19 April 2024
23 Time View