Jashore , Tuesday, 10 November 2026

বিএনপির মাথামুণ্ডু নাই, শুধু অনলাইনে নির্দেশ দেয়: প্রধানমন্ত্রী

মানিক মিয়া:- বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এমন একটা দল, যার কোনো মাথামুণ্ডু নাই। সারাক্ষণ শুধু অনলাইনে নির্দেশ দেয়।

যাকে খুশি তাকে বহিষ্কার করে। যাদের জন্ম ভোট চুরির মধ্য দিয়ে, তারা কীভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে।মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। ইতোমধ্যে পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকার বেশি টোল উঠেছে। বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ। দেশে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা ও কিছু বুদ্ধিজীবী অনবরত গিবত গাচ্ছে।

অতি বাম আর অতি ডান মিলে কাজ করছে, তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।শেখ হাসিনা আরও বলেন, ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদকারী মানুষের ওপর যারা অত্যাচার চালিয়েছে, তারাই আবার বাংলাদেশের বিষয়ে মানবাধিকার প্রতিবেদন লিখে। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যার বিচার চায় বাংলাদেশ। মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজের চেহারা আয়নায় দেখা উচিত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:43 pm, Tuesday, 30 April 2024
15 Time View