Jashore , Tuesday, 10 November 2026

ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, স্টেশনের প্ল্যাটফর্মেই সন্তান প্রসব

মানিক মিয়া:- স্বামীর বাড়ি থেকে মাকে সাথে করে বাবার বাড়িতে যাচ্ছিলেন বাবলি রানী। দিনাজপুরের বিরামপুরে যাওয়ার উদ্দেশে জয়পুরহাটে রেলস্টেশনের প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা। হঠাৎ প্রসব বেদনা বেড়ে যায়।

কোনও উপায় না পেয়ে সহযোগিতা চান।পরে পুলিশ ও এক নারীর সহযোগিতায় স্টেশনেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। কন্যাসন্তান জন্ম দেওয়া বাবলি রানী জয়পুরহাট সদর উপজেলার বেলতলী বাবু পাড়া গ্রামের সুকুমার চন্দ্রের স্ত্রী। তার বাবার বাড়ি দিনাজপুরের বিরামপুরের আমবাড়িতে।মা-মেয়ে দু’ জনেই সুস্থ আছেন।নাসিমা আক্তার নামে এক নারী জানান, আমি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করি।

জয়পুরহাটে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। আজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম।হঠাৎ পাশে বসা এক নারী প্রসব বেদনা নিয়ে ছটফট করছিলেন। তাকে সহযোগিতা করি। এরপর তিনি কন্যাসন্তানের জন্ম দেন। অনেক ভালো লেগেছে ভালো কাজটি করতে পেরে।বাবলি রানী বলেন, আমি প্রথমবার মা হলাম।আসলে বুঝতেই পারিনি আমার সন্তান প্রসবের সময় হয়েছে। হয়তোবা আমার গণনায় ভুল ছিল। বাবার বাড়িতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার কথা ভেবেছিলাম। আমার মা ও দুলাভাই নিতে এসেছিলেন। তাদের সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলাম। ধন্যবাদ জানাই প্রসবের সময় পুলিশ, স্টেশন মাস্টার ও এক নারীর সহযোগিতার জন্য।জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, অফিস শেষ করে বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিলাম।

হঠাৎ খবর পাই যে এক নারী প্রসব বেদনায় স্টেশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় এক নারীকে সহযোগিতার জন্য পাঠানো হয়। তারা সন্তান প্রসবের জন্য প্রসূতিকে সব ধরনের সহযোগিতা করেন। এতে নিরাপদে সন্তান প্রসব হয়। এই আনন্দঘন মুহূর্ত আরও আনন্দময় করতে স্টেশনে প্ল্যাটফর্মের যাত্রীদের মিষ্টি খাওয়ানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:57 pm, Thursday, 4 July 2024
48 Time View