Jashore , Tuesday, 10 November 2026

দেশে সর্বজনীন পেনশন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা, বললেন শিক্ষক নেতারা

Oplus_0

অনলাইন ডেস্ক:- সারা দেশে সর্বজনীন পেনশন ইস্যুতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষক নেতাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এ কথা জানান।

ফেডারেশনে গিয়ে আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলেও সাংবাদিকদের বলেন তারা। শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন শিক্ষকরা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা। দুপুর ১টায় বৈঠক শেষে নিজামুল হক বলেন, আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে মিডিয়ার সাথে কথা বলবো।

শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সাথে কথা বলে, শিক্ষক সমিতির সাথে কথা বলে, সভা করে আমরা সিদ্ধান্ত নেবো। আপনাদের দাবি তো সরকারের কাছে, রাজনৈতিক দলের সাথে আলোচনায় এলেন কেন?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উনি একজন জাতীয় নেতা। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আমাদের সঙ্গে বসেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:28 pm, Saturday, 13 July 2024
40 Time View