সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :- নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইমুন (৭) ও ঈশান (৫) সম্পর্কে আপন চাচাতো ভাই।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় তারা বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :



























