সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
জ্বালানি তেলের দাম কমেছে, নিত্যপণ্যের দামও কমবে: বাণিজ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক:- জ্বালানি তেলের দাম কমেছে, ক্রমান্বয়ে নিত্যপণ্যের দামও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।বাণিজ্য উপদেষ্টা বলেন, বড় উৎপাদনকারীদের উৎপাদন বাড়াতে বলা হয়েছে।
উৎপাদন ও বিপণনের মধ্যে বেশি ব্যবধান রেখে মূল্যবৃদ্ধি করা যাবে না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত মনিটরিং করবে বলেও জানান তিনি।
দ্রব্যমূল্য এখন সন্তোষজনক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারমূূল্য আরও ভোক্তাবান্ধব করতে চেষ্টা করছে সরকার। ব্যবসা-বাণিজ্যকে আরও উজ্জীবিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
Tag :



























