মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিতে নিহত অটোরিকশা চালক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলিতে মো. সনু (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।নিহতের চাচাতো ভাই সজীব বলেন, সকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল,রানা, টুনটুন, বাবুসহ ৪০ থেকে ৫০ জনের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়।

এ সময় কামাল বিরিয়ানি নামে একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শট গানের গুলিতে সনু গুলিবিদ্ধ হয় বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সে জেনেভা ক্যাম্পের ৫ নাম্বার সেক্টরে থাকতো বলেও জানান তিনি।ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।