Jashore , Monday, 9 November 2026

সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট নিয়ে সিদ্ধান্ত নভেম্বরের আগেই

অনলাইন ডেস্ক:- সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা-তা সব নিতীনির্ধারকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া হবে। এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান একথা জানান।

তিনি জানান, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। ১৯৯৯ সালে এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে সালেই সিদ্ধান্ত ছিলো পর্যটকরা রাতে থাকতে পারবেন না।

২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সেসময় প্রতিদিন ১২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিলো। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়।পরিবেশ উপদেষ্টা আরও জানান, ২০২৩ সালে পর্যটন নির্দেশিকা বলা হয়েছিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। এসব বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:56 pm, Monday, 7 October 2024
43 Time View