নয়া মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়েছে। তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০১৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিল।