সীমান্তে হত্যাকাণ্ড: কড়া প্রতিবাদ ঢাকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকায় দেশটির হাইকমিশনে পাঠানো এক চিঠিতে এই প্রতিবাদ জানানী পররাষ্ট্র মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়, সীমান্ত হত্যাকাণ্ডকে শূণ্যে নামিয়ে আনতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও বিএসএফ দ্বারা এ ধরণের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে। এতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, সীমান্তে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত। তাছাড়া, এ ধরণের কর্মকাণ্ড দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ১৯৭৫ সালের যৌথ নির্দেশিকার বিধান লঙ্ঘন করে৷তাছাড়া, চিঠিতে এ ধরনের জঘণ্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ ও এসব হত্যাকাণ্ডের তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে আহ্বানও জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বিএসএফের গুলিতে হয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. কামাল হোসেন নিহত হন।