Jashore , Monday, 9 November 2026

মোটরসাইকেল চালকদের যে কড়া নির্দেশনা দিলো ডিএমপি

অনলাইন ডেস্ক:- মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি বহন না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৪ নভেম্বর) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করেন। এতে পথচারী, যাত্রী, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে।

এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় যে, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে মহিলা ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন।

যার ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুইজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

জানানো হয়, কোনো মোটরযান চালক নির্দেশনা পালন না করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:19 pm, Monday, 25 November 2024
92 Time View