Jashore , Monday, 9 November 2026

শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক:- শ্রমখাতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অব ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।শ্রম উপদেষ্টা বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে।

পাশাপাশি এর কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, সেইফটি ও দক্ষতা উন্নয়ন ও গবেষণায় কাজ করতে হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন, এবং আন্তর্জাতিক শ্রমমানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:25 pm, Wednesday, 27 November 2024
29 Time View